×
Logo

জাতীয়

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি'র সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১১ এএম

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি'র সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি'র সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দুই নেতার।

এছাড়াও চার দিনের সফরে জাপানের বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও খাত সংশ্লিষ্টদের সাথে বৈঠক এবং কারখানা পরিদর্শন করবেন তিনি।

আগামী ৫ বছরে জাপান থেকে ১২টি খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ আনার পরিকল্পনা সরকারের। সফরে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক চুক্তি হতে পারে। 

এর আগে, সোমবার জাপান পৌঁছে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকা, জেবিসিসিইসি ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধি দল। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

/এএন


Logo