গুলশানের কিং ফিশার রেস্টুরেন্ট ও বারে অভিযান, মদ ও বিয়ার জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ এএম
রাজধানীর গুলশানের ‘কিং ফিশার রেস্টুরেন্ট ও বার’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং এসআরবি। এনবিআর অনুমোদিত সফটওয়্যার ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এসব মাদক জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গোপন সূত্রের ভিত্তিতে বারটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, অভিযান চালিয়ে রেস্টুরেন্টটির রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে থাকা পণ্যের তথ্য যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে, বার কর্তৃপক্ষ সরবরাহকৃত পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮২৬ লিটার দেশি-বিদেশি মদ এবং ৪ হাজার ৬৩১টি ক্যানে থাকা প্রায় ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার। অভিযানে পাওয়া অনিয়ম ও অসঙ্গতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
/এসআর