দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম
ধন-সম্পদ, সুখ-শান্তি ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (২৫ অক্টোবর) পুরান ঢাকায় মন্দিরের পাশাপাশি বিভিন্ন বাড়িতে গিয়ে দেখা যায়, পারিবারিকভাবে উদযাপিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা। ঘরে ঘরে পূজার আয়োজন, প্রদীপ প্রজ্বালন ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা উদযাপন করা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত।
পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে পুরান ঢাকার অনেক পরিবারে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয় এই পূজা। লক্ষ্মীর প্রতিমা বা ছবি স্থাপন করে ফুল, ফল, মিষ্টি ও নানা উপাচার দিয়ে দেবীর আরাধনা করেন ভক্তরা। পূজা শেষে পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী– দেবী লক্ষ্মী সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন। তাই পরিবারের মঙ্গল, আর্থিক সচ্ছলতা ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন পূজারিরা।
/এএম