সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয় বৈঠকটি।
বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সংবিধান সংস্কার পরিষদ হবে নাকি সংবিধান সংশোধন কমিটি হবে সেই রাজনৈতিক বিরোধের মধ্যে যেতে চাচ্ছেন না। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, সংবিধানে যেকোনো পরিবর্তন ইতিবাচক হলে সেটিই সংস্কার।
তিনি বলেন, লক্ষ্য অর্জন করা যাচ্ছে কিনা সেটি বেশি গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের বিরোধ কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, সবাই মুক্তভাবে মতামত দিয়েছে। এই সভায় দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।
/এএন