শনিবার রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার হতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লক সহ পার্শ্ববর্তী এলাকায় সকল শ্রেণীর গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
/এসআইএন