×
Logo

জাতীয়

বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ ও রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ ও রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম রুটের সকল ফ্লাইট আগামী আগামী ২৫ অক্টোবর এবং রিয়াদগামী রুটের সকল ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বিমানের একটি ফ্লাইট। 

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলেও বিমান বাংলাদেশ জানিয়েছে।

/এসআর 

Logo