×
Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে 'স্নাইপারের অভাব ছিল' মন্তব্যকারী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে 'স্নাইপারের অভাব ছিল' মন্তব্যকারী আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনায় আসা আবু বক্কর সিদ্দিকী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আবু বক্করকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তবে, এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন। 

‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়। ওই পোস্টে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্যের জেরে আলোচনায় আসেন আবু বক্কর সিদ্দিকী।

/এএন

Logo