×
Logo

জাতীয়

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে, সিআইডি। এসময় তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। 

বুধবার (২০ অক্টোবর) রাতে মাদারিপুরের রাজৈর থানার, দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গত ১০ অক্টোবর, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষা ছিল। ওইদিন সকালে প্রশ্নফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ১৬ অক্টোবর আবারও বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে, ১৭ অক্টোবর ফলাফলও ঘোষনা করা হয়। 

এর আগে, যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায়, সাতজনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এদিকে, প্রশ্ন ফাঁসের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে সিআইডি । 

/এএন

Logo