×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮, মামলা ৫৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৮, মামলা ৫৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, মিরপুর বিভাগ ১৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএন


Logo