×
Logo

জাতীয়

পুলিশের এডিশনাল ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

পুলিশের এডিশনাল ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, মাদকসহ আটক ৮৪

পুলিশ সদর দফতরের এডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী, আছেন বিদেশি নাগরিকও।

রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার (পুলিশ হাউজিং-১) ওই বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল জহিরের বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। যারা ভাড়া নিয়েছিলেন, তারা অবৈধভাবে মাদকসেবন, ডিজে পার্টি পরিচালনা করছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

/এমএন

Logo