×
Logo

জাতীয়

রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম

রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা ৩৫ থেকে ৭টা ৪০ মিনিটের দিকে মরদেহ ভেসে থাকার খবর পায় পুলিশ। পরে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।

রামপুরা থানা জানায়, ব্রিজের নিচে অবস্থানের কারণে মরদেহ উদ্ধারে কিছুটা সময় লেগেছে । এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

তবে, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

/এএন

Logo