×
Logo

জাতীয়

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ এএম

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। ধর্মীয় রীতি মেনেই সারা দেশের পূজা মণ্ডপগুলোয় অনুষ্ঠিত হবে 'বিহিত পূজা'।  

মঙ্গলবার (২০ অক্টোবর) কোনো কোনো মণ্ডপে অনুষ্ঠিত হবে বলিদান।

মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার পর; মাতৃদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায়, মহামায়ার আরাধনায় শত শত দীপ প্রজ্জ্বলিত হবে। আজই শেষ হচ্ছে সন্ধ্যা আরতি। 

দুর্গোৎসবের নবমী মূলত বিদায়ের সুর বয়ে আনে। ভক্ত-অনুরাগীদের মনে কাজ করে প্রচণ্ড ভাবাবেগ। প্রার্থণার পাশাপাশি থাকে বিষাদের ছোঁয়া। কারণ, কালই বিসর্জনের মাধ্যমে পূণরায় দেবালয়ে ফিরে যাবেন, দেবী দুর্গতিনাশীনি। 

এবার, দুর্গা এসেছিলেন ঘোটক বা ঘোড়ায়। ফিরে যাবেন নৌকায়। শাস্ত্র অনুসারে, এই দুটি বাহনে দেবীর গমনাগমনকে অশুভ মানা হয়। তবে, পূজারীদের আশ্বাস, ভক্তিভরে আরাধনা করলে পরাভূত হবে সব অশুভ শক্তি।

/এএন

Logo