×
Logo

জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর

দুই বাংলাদেশি ২০২৩ সালে গ্রেফতার হলেও সরকারকে কিছু জানায়নি পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

দুই বাংলাদেশি ২০২৩ সালে গ্রেফতার হলেও সরকারকে কিছু জানায়নি পরিবার

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি গ্রেফতার হন ২০২৩ সালে। এতদিন পরিবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, এই ঘটনায় সৌদির আইনি কাঠামোয় হওয়া রায়ের কপি হাতে পেতে চিঠি দিয়েছে বাংলাদেশ। সেটি পেলেই মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে; জানা যাবে ঘটনার বিস্তারিত।

তিনি আরও জানান, সৌদি আরব কিংবা অন্যান্য দেশে কতজন বাংলাদেশি আটক আছেন, তা জানতে মিশন থেকে তথ্য সংগ্রহ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, কাতারে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান আটকের বিষয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ বিষয়ে সাহায্য চাইলে তা দিতে প্রস্তুত আছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এমএন

Logo