স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান ও আবাসন উন্নয়নে কাজ করছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
দেশে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণে কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ বাংলাদেশে গঠন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর দয়াগঞ্জে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সবারই সমান অবদান রাখতে হবে। সব ধর্ম জাতির মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই সেই স্বপ্ন বাস্তাবায়ন হচ্ছে, এজন্যই দূর্গাপুজায় সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করতেই সমান্য অর্থ সহায়তা দিচ্ছেন।
এসময় পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মীর শাহে আলম। বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও আবাসন সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
/এমএইচআর