ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থানে এগিয়ে যাবে বাংলাদেশ: ড. মঈন খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষই বাংলাদেশের নাগরিক। সবার সহাবস্থান ও অংশগ্রহণেই এগিয়ে যাবে বাংলাদেশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আজিমপুর সরকারি আবাসন কলোনির পূজা উদযাপন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী আধুনিকতার ছোঁয়ায় দুর্গাপূজার চিরায়ত ও বহমান ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পূজা উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত ‘সৌহার্দ্য’ নামের একটি স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। পরে পূজার নানা আয়োজন উপভোগ করেন তিনি।
/এএম