ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি
মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য-বানোয়াট বলে জানিয়েছেন তার প্রেস কর্মকর্তা।
রোববার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিবৃতিতে এমনটা জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়ায় মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীরা। এ সময় তাদের হাতে অস্ত্র দেখা যায়।
পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে আত্মরক্ষার যুক্তি তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী ইশরাক। তবে অস্ত্র প্রদর্শন আইনসম্মত ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তে কোনো ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
/এএম