×
Logo

জাতীয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

ফাইল ছবি

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, দেশের সব মানুষের জন্য তথ্য কমিশনের দরজা খোলা।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে নতুন তথ্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নতুন তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, গত ২ বছর দেশে তথ্য কমিশন ছিল না। এর আগে ১৭ বছর কমিশন থাকলেও তারা তাৎপর্যপূর্ণ কোনো কাজ করেনি বা করতে দেওয়া হয়নি।

তথ্য কমিশন জনগণের বলে উল্লেখ করে তিনি আরও বলেন, কমিশন সরকার বা কোনো ব্যক্তি বিশেষের জন্য কাজ করবে না। তথ্য কমিশনের প্রথম কাজ হবে মানুষের তথ্যের অধিকার কতটা সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করা।

এ সময় তথ্য কমিশনার মাহফুজুর রহমান বলেন, তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রবাহের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য কমিশন তথ্য প্রাপ্তির জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

/এসআইএন

Logo