পাঠ্যবই ছাপার মান যাচাইয়ে প্রেসে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে আকস্মিক এ পরিদর্শনে তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বই ছাপার অগ্রগতি, ছাপার মান, কাগজের মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরে তিনি তেজগাঁওয়ের আরও একটি ছাপাখানা পরিদর্শন করে পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি দেখেন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ছাপার কাজ শেষ করে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি পাঠ্যপুস্তকের ছাপার মান যথাযথভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেনব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ এনসিটিবি কার্যালয়ে পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি পর্যালোচনা করেন।
/এমএইচআর