×
Logo

জাতীয়

১১৪ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৭,৭০১ যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

১১৪ ফ্লাইট বিঘ্নিত, সৌদি যেতে পারেননি ১৭,৭০১ যাত্রী

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১১৪টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে এখন পর্যন্ত। গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে সৌদিগামী এসব ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এএসএম ফ্লাইট ম্যানেজমেন্টের আজ শনিবারের (১৭ অক্টোবর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।

দেশটিতে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হলে যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

/এমএন

Logo