×
Logo

জাতীয়

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে মরদেহটি পাওয়া যায়।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, এদিন সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। পরে সেখানেই তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, চোখে কিছুটা কম দেখার কারণে নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ। মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে।

/এমএন

Logo