×
Logo

জাতীয়

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ এএম

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরণ হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত রয়ে যায়। 

পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন। 

এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

/এএম

Logo