‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ কমিটির সভাপতি কায়সার কামাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।
কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির প্রধান কাজের মধ্যে রয়েছে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দেওয়া এবং ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
/এসআর