×
Logo

জাতীয়

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় মন্ত্রিসভার সদস্য, বিএনপিদলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক এই সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

/এসআইএন

Logo