×
Logo

জাতীয়

এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই: চেম্বার আদালত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই: চেম্বার আদালত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে ব্যবসায়ী মো. ফজলুল হকের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই। এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেম্বার আদালত এই আদেশ দেন।

গত ২৬ জুলাই এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হককে নিয়োগ দেয় সরকার। পরে ২ আগস্ট রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের ফেডারেশন ভবনে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট হলে চার মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের সেই আদেশ আজ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ফজলুল হকের দায়িত্ব পালন ও নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা রইলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

একই সঙ্গে, আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে রিটকারী আলাউদ্দিন আল মাসুমকে আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

/এএম  

Logo