বিশ্ববিদ্যালয়ের মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, প্রতিবাদে কঠোর অবস্থানে শেকৃবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
তাদের অভিযোগ, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি শেরেবাংলা নগরের পরিবেশ ও সবুজায়ন ক্ষতিগ্রস্ত হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এসময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান।
আন্দোলনকারীদের দাবি— দীর্ঘদিন পর অধিগ্রহণকৃত জমিতে শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হলেও সচিবালয় নির্মাণের পরিকল্পনায় তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসময় গবেষণার পরিবেশ ও নগরীর সবুজ প্রকৃতি রক্ষায় প্রস্তাবিত স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।
/এমএইচআর