ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়— রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এসময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে, আগামী সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই।
/এমএইচআর