×
Logo

জাতীয়

কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

কৃষি এখন লাভজনক নয় বলেই অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। এক্ষেত্রে কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে। এ কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, উৎপাদনের পর কৃষক ন্যায্য দাম পায় না। আবার কৃষককে বাড়তি দামে বীজ কিনতে হয়। ফলে কৃষক তার ঘাটতি পোষাতে পারে না।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে কৃষির সমস্যা সমাধান করতে হবে। এক্ষেত্রে কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। আইন পরিবর্তন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া, ফল ও সবজি দীর্ঘদিন মজুত রাখার জন্য কোল্ড স্টোরেজ করা প্রয়োজন। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সব ধ্বংস করে দেয়া হয়েছে। স্বেচ্ছাচারিতা, দুর্নীতি সব প্রতিষ্ঠানে ছেয়ে গেছে। এখন সুযোগ এসেছে সেখান থেকে বের হয়ে আসার। সবাই ধৈর্য্য ধরে ধীরে ধীরে এগিয়ে গেলে সফলতা আসবে।

/এএম

Logo