টানা চতুর্থ দিনের মতো রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
মূলত, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
এতে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোয় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব। বকেয়া বেতন পরিশোধ এবং নির্দিষ্ট দাবিগুলো পূরণের জন্য বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
শ্রমিকেরা জানান, দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
/এমএইচআর