×
Logo

জাতীয়

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ এএম

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পল্লবীর কথিত কিশোর গ্যাং গ্রুপের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালানো হয়।

এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যবসা-প্রতিষ্ঠানে দখল আর চাঁদাবাজির বিরুদ্ধে এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এসময় বেশ কয়েকটি বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, নাকের নোলকসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। আটক করা হয় কয়েকজনকে।

পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই এই বিশেষ অভিযান। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচআর

Logo