দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণে সরকার চলতি বছর সরকার দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির তিনটি আধুনিক ডিজিটাল সেবা—মাইবাউ মোবাইল অ্যাপ, ই-অ্যাটেনডেন্স সিস্টেম এবং অভিযোগ ও সেবা ব্যবস্থাপনা পদ্ধতি-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন।
এ উদ্যোগের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে।
/এসআর