সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন দিকনির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর কাছে।
সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শো আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ জন্য ভ্রাম্যমাণ লাইব্রেরি, পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে, তরুণ প্রজন্মের কাছে দেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/এএম