২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি, ধর্মঘট প্রত্যাহার এলপিজি ব্যবসায়ীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির দিন নির্ধারণ করেছে। এরপরই দেশব্যাপী দু'দিনের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি ব্যবসায়ীরা।
কমিশন বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতি ও শুক্রবার (১৫-১৬ অক্টোবর) দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দিয়েছিলো এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ অবস্থায় সরকারের কঠোর হুঁশিয়ারি এবং বিইআরসির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো তারা।
এর আগে, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে দেয় সরকার। যদিও বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছিলো। তাছাড়া এলপিজির সংকটও রয়েছে। পরে, বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযানে নামে সরকার।
এর ধারাবাহিকতায়, গত ১২ অক্টোবর সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। সেখান থেকেই ৭ দফা দাবি জানানো হয়।
আগামী ২৯ অক্টোবর গণশুনানির মাধ্যমে এলপিজির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে বিইআরসি।
/এমএইচআর