×
Logo

জাতীয়

টঙ্গীতে আগুন: উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

টঙ্গীতে আগুন: উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বিজিবি

গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে উদ্ধার সহায়তায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টায় এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিস জানায়, এই ওষুধ কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ৩টি ইউনিট। পরে আগুনের ভয়বহতায় ইউনিট বৃদ্ধি পায়।

তবে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেই সাথে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এএন 

Logo