×
Logo

জাতীয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের সময় বৃদ্ধি, জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের সময় বৃদ্ধি, জড়িতরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তের সময় বাড়ানো হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানার কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আমিনুল ইসলাম জানান, প্রশ্ন কীভাবে ফাঁস হলো, জড়িত কারা, তা খতিয়ে দেখা হবে। তাই তদন্তের সময় বাড়ানো হয়েছে। তদন্তে জড়িত হিসেবে যাদের নাম আসবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বোঝার পরপরই তা বাতিল করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের কষ্ট হয়েছে। তবে আগামী শুক্রবার পুনরায় যে পরীক্ষাটি হবে তা ভালো হওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। 

এছাড়া, যুব প্রতিমন্ত্রী এ সময় উল্লেখ করেন, যে কমিটি পরীক্ষার দায়িত্বে ছিল, সেটি বাতিল করা হয়নি তদন্ত চলমান থাকায়।

/এমএন

Logo