পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনে বেশি ভোগান্তির শিকার উপকূলীয় নারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম
জলবায়ু পরিবর্তনে উপকূলের মানুষদের রোগ ব্যাধি বাড়ছে। এতে জরায়ু ক্যান্সারসহ নানা রোগে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার নারীরা— এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি, কতটা প্রস্তুত উপকূলের স্বাস্থ্যব্যবস্থা শীর্ষক জাতীয় প্রচার কর্মশালায় একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলে অ্যাম্বুলেন্স ও সুপেয় পানির ব্যবস্থা করা গেলে মানুষ উপকৃত হবে। সেখানে নলকূপ বসিয়েও লাভ হয় না। ফলে বৃষ্টির পানি সংরক্ষণ করা গেলে পানির চাহিদা মেটানো সম্ভব হবে। কাজ করার ক্ষেত্রে এনজিওগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি। তাহলে মানুষের প্রকৃত চাহিদা পূরণ করা সম্ভব হবে। মানুষের সেবায় কাজ করলে দেশ-মানুষ সবাই ভাল থাকবে বলেও জানান ফরিদুল ইসলাম।
সম্মেলনে গবেষণালব্ধ প্রমাণ তুলে ধরা, নীতিনির্ধারণকে শক্তিশালী করা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলারআবিষয়গুলো তুলে ধরা হয়।
/এমএইচআর