×
Logo

জাতীয়

রাশিয়ায় চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে, ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম

রাশিয়ায় চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে, ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ২

রাশিয়াতে চাকুরি দেবার নামে নিয়ে, যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। 

বুধবার (১৪ অক্টোবর) এসআরবি'র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাবালে নূর, এস আর ও টিএস নামে ৩ প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়াতে গিয়েছিলো। ২১ দিনের ট্রেনিং নিয়ে যুদ্ধে নামানো হলে ২০ জনেরই মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় দেশে ফিরেছেন ২ জন। ৬ জন এখনও যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছেন।

এছাড়া, ভুয়া এজেন্ট ও মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে অনেকেই রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জীবন পার করছেন। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধে নিয়োজিত করার চক্রটি দীর্ঘদিন ধরেই সচল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাশিয়ায় পৌঁছালে সাধারণ চাকুরির পরিবর্তে জোরপূর্বক সামরিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সামরিক প্রশিক্ষণ ছাড়াই ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো হয় তাদের।  

/এএন

Logo