×
Logo

জাতীয়

ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে হচ্ছে নতুন আইন: রাজউক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে হচ্ছে নতুন আইন: রাজউক চেয়ারম্যান

রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। ফাইল ছবি

ভবন অনুমোদন ও নির্মাণে দুর্নীতি-অনিয়ম ঠেকাতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে শহরে ভূমিকম্পের ঝুঁকি ও মোকাবেলা শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকার প্রতিটি ভবন পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে। এক্ষেত্রে অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রয়োজনীয় জনবলের অভাব তুলে ধরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদি আনসারি বলেন, নতুন ভবনগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে হবে। পাশাপাশি, পুরোনো ভবনগুলোও মজবুত করতে হবে।

এ সময় ভবন অনুমোদনের ক্ষেত্রে রাজউকের দীর্ঘসূত্রিতার সমালোচনাও করেন তিনি।

/এএম

Logo