×
Logo

জাতীয়

লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে ১৪৩০ জনকে: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হয়েছে ১৪৩০ জনকে: গণপূর্তমন্ত্রী

বর্তমান সচিবালয়ের চেয়ে দ্বিগুণ জায়গা নিয়ে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা হয়েছে। পরের মন্ত্রিসভা বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ের অনেক ভবন ঝুঁকিপূর্ণ। আবার কিছু মন্ত্রণালয়ের কার্যালয়ও সেখানে নেই। তাই নতুন সচিবালয় নির্মাণের এ পরিকল্পনা। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলে এর সার্বিক কাজ শুরু হবে। তবে এতে কত টাকা ব্যয় হবে, তা এখনও ঠিক হয়নি।

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের বদলি আর পদায়নে সুশাসন ফিরে আসবে। আগে বদলি বাণিজ্যের কারণে অনেক ভালো কর্মকর্তার পদায়ন হয়নি। দুর্নীতি বন্ধ করতেই এবার লটারি পদ্ধতি বেছে নিয়েছে সরকার।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানান, এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।

/এএম

Logo