×
Logo

জাতীয়

চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, দীর্ঘ সময় ধরে চলা এ আগুনে মার্কেটটির ৬ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, পানি বন্ধ করলেই জ্বলে উঠছে আগুন। ভেতর থেকে এখনো বাইরে ধোঁয়া বের হচ্ছে।

এদিকে, নিচতলার দোকান গুলোতে পানি ঢুকে সকল মালামাল ভিজে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ ১২ ঘণ্টার টানা প্রচেষ্টায় আজ ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

/এএন

 

Logo