ডেঙ্গু কাড়লো আরও ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ২১৬৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও ৪ জনের প্রাণ গেছে। এ নিয়ে চলতি বছর মোট ৩০৭ জনের মৃত্যু হলো।
এই সময়ে হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এই বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।
/এমএন