×
Logo

জাতীয়

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা পাঁচটি অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে পুনাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। 

সোমবার (১২ অক্টোবর), বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। 

রায়ে, এই বকেয়া কর আদায়ে, এনবিআরকে, অবিলম্বে চাহিদাপত্র জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমাকৃত উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। 

এর আগে, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে, গত ১০ সেপ্টেম্বর, রিট খারিজ করে রায় দেন আদালত।

/এআই 

Logo