হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১ জন।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬ হাজার ২৯৭ জন।
/এমএইচআর