×
Logo

জাতীয়

শিক্ষামন্ত্রী

ইংরেজি মাধ্যমের কারিকুলামে দেশীয় সংস্কৃতির আরও বিকাশ থাকা উচিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

ইংরেজি মাধ্যমের কারিকুলামে দেশীয় সংস্কৃতির আরও বিকাশ থাকা উচিত

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতিতে সকল শিক্ষার্থীকে সমানভাবে সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সম্প্রসারণ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, 'ইংরেজি মাধ্যমের কারিকুলামে দেশীয় সংস্কৃতি ইতিহাস ধর্ম ও সামাজিক মুল্যবোধের আরও বিকাশ থাকা উচিত।' শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সব কারিকুলামের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিতে কমিটি গঠনের ও নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

/এমএইচআর

Logo