রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্দি পেতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।
আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে।
এদিকে, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
/এমএইচআর