পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম
পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন।
এ সময় ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান রাষ্ট্রপতি। পাশাপাশি জেলার উন্নয়ন ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
/এমএইচআর