×
Logo

জাতীয়

রাষ্ট্রপতি

সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম

সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে; সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমে আসবে বলে মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।  

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করা উচিত, যাতে তারা আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

এসময়, অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশেই এখন লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে।

সাক্ষাৎকালে অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

/এএন

Logo