×
Logo

জাতীয়

জুরাইনে ছিনতাই করতে গিয়ে সহযোগীর ছুরিকাঘাতে নিহত জনি, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

জুরাইনে ছিনতাই করতে গিয়ে সহযোগীর ছুরিকাঘাতে নিহত জনি, গ্রেফতার ২

রাজধানীর কদমতলী থানার জুরাইন বরইতলী এলাকার ছিনতাইকারী জনিকে হত্যার ঘটনায় তারই সহযোগী বাপ্পিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই জানায়, নিহত জনি, বাপ্পি ও বারেক অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাই করতো। তাদের নামে একাধিক মামলা রয়েছে। 

এ ঘটনার দেড় মাস পর বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ। তারা জানায়, ওই রাতে জনি, বাপ্পি ও বারেক দুই পথচারীকে আটকে ছিনতাই করতে গিয়েছিল। এক পর্যায়ে পথচারীদের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। সে সময় বাপ্পি কোমড়ের থাকা ছুরি দিয়ে পথচারিকে আঘাত করলে ছুরি লাগে তার সহযোগী জনির বুকে। অবস্থা বেগতিক দেখে বাপ্পি ও বারেক পালিয়ে যায়। পরে জনির মৃত্যু হয়। 

এদিকে, এ চক্রের আরও সদস্য আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পিবিআই।

/এএন

Logo