×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৩১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪০৬ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৭৫ জন, এবং সিলেট বিভাগে রয়েছেন ১৪ জন।

এ নিয়ে চলতি বছরে ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।

/এমএইচআর

Logo