×
Logo

জাতীয়

আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদফতরসহ ৫ দফা বাস্তবায়নের দাবি সরকারি মাধ্যমিক শিক্ষকদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদফতরসহ ৫ দফা বাস্তবায়নের দাবি সরকারি মাধ্যমিক শিক্ষকদের

আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।  

শনিবার (১০ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়।

এসময়, বক্তারা বলেন, দেশের মানসম্মত মানবসম্পদ গড়ে তোলায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ভূমিকা অনন্য হলেও দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি বঞ্চিত ও বৈষম্যের শিকার। 

সমাবেশ থেকে আপিল বিভাগের রায় অনুযায়ী, বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, শূন্যপদে দ্রুত পদোন্নতি, অ্যান্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব কারিকুলাম সংস্কারের ৫ দফা দাবি জানানো হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং তা দ্রুত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

/এএন

Logo