×
Logo

জাতীয়

খুলে গেলো উড়োজাহাজের চাকা, নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

খুলে গেলো উড়োজাহাজের চাকা, নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ

কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পরপরই বিচ্ছিন্ন হয়ে যায়। 

তবে, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় ৩টা ১০ মিনিটে, বিমানটি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। 

সবশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, বিমানটিতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।

জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট 'বিজি-৪৩৬' উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে ইমারজেন্সি বার্তা পাঠান।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানোর প্রস্তুতি নেওয়া হয়। অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমাতে আকাশে চক্কর দিতে হয় এবং জ্বালানি ফেলে দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থাও প্রস্তুত রাখা হয়।

/এআই



Logo